এস কে মনির, কালিগঞ্জ থেকে : সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ এবং মৎস্য সম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ৪মার্চ সকালে কাালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে আল্লার দান অকশন সেন্টারে চিংড়িতে
অপদ্রব্য পুশবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা এবং পরবর্তীতে উপজেলার যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ নেট/ছোট ফাস জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নদী থেকে অবৈধ নেট পাটা অপসারণ করা হয়। এ সময় আইন অমান্য করে মোবাইল কোর্ট পরিচালনার কাজ বাধাগ্রস্ত করায় মৎস্য আইনে পিরোজপুর গ্রামের একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল মোবাইল কোর্ট পরিচালনা করেন। কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, টেকনিক্যাল অফিসার (SCMFP) নিশান মিত্র ও উপজেলা মৎস্য দ্প্তর টিমের মোঃ মনিরুজ্জামান, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ সাবিনুর রহমান, সুমন কুমার ঢালী। মৎস্য সম্পদ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ