সংবাদ শিরোনাম ::
কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 09:44:47 pm, Thursday, 25 May 2023 409 300 বার পড়া হয়েছে

কাতারে তিন দিনের সরকারি সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ বৃহস্পতিবার ভোর ৫টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এছাড়া বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন





























