সংবাদ শিরোনাম ::
এস.এস.সি-২২ এর বোর্ড বৃত্তিতে নবজীবন ইনস্টিটিউট থেকে দুই জন শিক্ষার্থী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 02:46:58 pm, Saturday, 7 January 2023 280 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার বোর্ড বৃত্তিতে নবজীবন ইনস্টিটিউট থেকে দুই জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। উত্তীর্ণ নবজীবন ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী হলো, সাতক্ষীরা সদর উপজেলার দেবনগরের মোঃ মতিউর রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌস লিনা ও বাগেরহাটের মোড়গঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের মোঃ ওজিউর রহমানের ছেলে মোহাম্মদ তামিম মাহমুদ জিয়া।
শুক্রবার (৬ জানুয়ারি) ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তির মেধা তালিকা প্রকাশ করেছে যশোর শিক্ষাবোর্ড। অধিদপ্তর সূত্র জানায় জিপিএ ৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধা বৃত্তি দেওয়া হবে। দেশের মোট নয়টি শিক্ষা বোর্ডের আওতায় মেধাভিত্তিক ১৪ হাজার ৭শ টি এবং সাধারণ বৃত্তি ৩১ হাজার ৫০০ টি নিয়ে মোট ৪৬ হাজার ২০০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন




























