বেসরকারি উদ্দিপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত।
- আপডেট সময় : 09:33:08 pm, Friday, 8 March 2024 270 300 বার পড়া হয়েছে

ব্যুরো প্রধান, খুলনা মোঃ বাবুল সানাঃ-
বেসরকারী উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা নাগরিক এর উদ্যোগে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ ইং উপলক্ষে তালা উপজেলা চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জনাব আফিয়া শারমিন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সরদার জাকির হোসেন উক্ত অনুষ্ঠান টি সভাপতিও করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাশ।উক্ত অনুষ্ঠান টি পরিচালনা করেন নাগরিক উদ্যোগ এর একাউন্ট এণ্ড এডমিন অফিসার মধু সূদন দাশ।উক্ত অনুষ্ঠানে বক্তারা নারীর সমন অধিকার ও সুযোগে এগিয়ে নিতে হোক বিনিয়োগ এ নিয়ে আলোচনা করেন। আরো উপস্থিত ছিলেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার মনিশঙ্কর হালদার ও সুদেব সরকার প্রমুখ।






























