সাতক্ষীরা 8:23 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বিজয় দিবসে শহীদবেদী দখল, এ্যাসিল্যান্ডকে হেনস্তার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:24:06 am, Wednesday, 17 December 2025 211 300 বার পড়া হয়েছে
Khandakarit.com
  • কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :মহান বিজয় দিবসে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিজয় স্মৃতিস্তম্ভে শহীদবেদী দখল করে বিএনপির পুষ্পমাল্য অর্পণকে কেন্দ্র করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–কে হেনস্তার অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সূত্র জানায়, উপজেলা প্রশাসনের নির্ধারিত সময়ের আগে বিএনপি নেতা ডা. শহিদুল আলমের নেতৃত্বে কয়েকজন চেয়ারম্যান ও শতাধিক নেতাকর্মী শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ ও বক্তব্য দেন। এ সময় এ্যাসিল্যান্ড মঈনুল ইসলাম খান শহীদবেদী খালি করার অনুরোধ জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য ও ধাক্কাধাক্কি করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ইউএনও তানিয়া আক্তার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

এ বিষয়ে বিএনপি নেতা নুরুজ্জামান দাবি করেন, এ্যাসিল্যান্ড জুতা পরেই শহীদবেদীতে উঠলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিজয় দিবসে শহীদবেদী দখল, এ্যাসিল্যান্ডকে হেনস্তার অভিযোগ

আপডেট সময় : 12:24:06 am, Wednesday, 17 December 2025