সাতক্ষীরা 8:12 pm, Monday, 23 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনের চিকিৎসায় পাশে দাঁড়াল শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার ‎স্মৃতিতে সাংবাদিক মোস্তাফিজুর রহমান: আলোচনা-সমালোচনার মাঝে এক পরিচিত জীবন শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির সাতক্ষীরার কলারোয়ায় ধানে ব্যাপক ক্ষয়ক্ষতি, দুশ্চিন্তায় চন্দনপুরের কৃষকরা ‎আবহাওয়ার খামখেয়ালিপনায় অসুস্থ হচ্ছে দক্ষিণাঞ্চলের শিশুসহ সাধারণ মানুষ সাতক্ষীরা জেলা জজ আদালতের পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি ?

কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:22:27 pm, Monday, 23 November 2026 27 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নবাগত কর্মকর্তা সুমনা পারভীন (মিতা) যোগদান করেছেন।সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বিকেলে তিনি কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রমে যুক্ত হন।জানা গেছে, এর আগে তিনি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। কালিগঞ্জে যোগদানের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন (মিতা) কালিগঞ্জে পৌঁছালে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।নবাগত এই কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলার ভূমি প্রশাসনের কার্যক্রম ও ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা

আপডেট সময় : 07:22:27 pm, Monday, 23 November 2026