সাতক্ষীরা 8:07 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে ছেলেধরা গুজব: আটক নারী আসলে সন্তানের খোঁজে আসা মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:45:50 pm, Thursday, 23 April 2026 127 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ,সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ছেলেধরা গুজব ছড়িয়ে এক নারীকে আটকের ঘটনা ঘটেছে। পরে জানা যায়, তিনি কোনো ছেলেধরা নন; বরং নিজের সন্তানকে সঙ্গে নিতে এসেছিলেন।
জানা গেছে, উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বাসিন্দা সাইফুল গাইনের মেয়ে সিনথিয়া (৭) স্থানীয় ৫২ নম্বর মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো সে স্কুলে গেলেও, ক্লাস চলাকালীন সময়ে তার মা—যিনি সাইফুল গাইনের প্রথম স্ত্রী—স্কুলে এসে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে মা ও মেয়ে কৃষ্ণনগর বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের মধ্যে ছেলেধরা সন্দেহে গুজব ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই নারীকে আটক করে। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ ও শিশুটির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হলে সিনথিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তার স্বজনরা এবং আটক নারীকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল গাইন প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই শিশুটি মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘদিন সন্তানের সঙ্গে যোগাযোগ ও দেখা করতে না পেরে মা মানসিকভাবে ভেঙে পড়েন। সন্তানের প্রতি গভীর মমতা থেকেই তিনি এমন পদক্ষেপ নিয়েছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে।
ঘটনাটি প্রথমে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও প্রকৃত ঘটনা প্রকাশ পাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে ছেলেধরা গুজব: আটক নারী আসলে সন্তানের খোঁজে আসা মা

আপডেট সময় : 11:45:50 pm, Thursday, 23 April 2026