সাতক্ষীরা 8:00 pm, Monday, 23 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনের চিকিৎসায় পাশে দাঁড়াল শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার ‎স্মৃতিতে সাংবাদিক মোস্তাফিজুর রহমান: আলোচনা-সমালোচনার মাঝে এক পরিচিত জীবন শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির সাতক্ষীরার কলারোয়ায় ধানে ব্যাপক ক্ষয়ক্ষতি, দুশ্চিন্তায় চন্দনপুরের কৃষকরা ‎আবহাওয়ার খামখেয়ালিপনায় অসুস্থ হচ্ছে দক্ষিণাঞ্চলের শিশুসহ সাধারণ মানুষ সাতক্ষীরা জেলা জজ আদালতের পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি ?

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনের চিকিৎসায় পাশে দাঁড়াল শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:19:49 pm, Monday, 23 November 2026 27 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটী গ্রামের মৃত জিয়াদ আলীর স্ত্রী অসুস্থ রিজিয়া পারভীনের চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা রিজিয়া পারভীনের বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অংশ হিসেবে তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ব্যয় নির্বাহে এ উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে এন্ডোস্কপি পরীক্ষা, চিকিৎসকের ফি এবং কয়েক দিনের প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের সভাপতি তামিম আল আরাফাত, সাধারণ সম্পাদক মাহবুব আলম, অর্থ সম্পাদক শেখ শোয়াইব আক্তার (সাদিদ), দপ্তর সম্পাদক শামীম আজাদ, সহ-ক্রীড়া সম্পাদক শেখ আনজিল হোসেন ও সক্রিয় ক্রীড়া সদস্য শেখ সাব্বির হোসেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ মানবিক উদ্যোগে সংঘের আরও অনেক সদস্য উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ব্যক্তিগত ও অন্যান্য ব্যস্ততার কারণে তাঁদের সবার পক্ষে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। এ উদ্যোগে আগ্রহ ও আন্তরিকতা প্রকাশকারী সকল সদস্যের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংগঠনের সদস্যরা মনে করেন, একটি সংগঠনের প্রকৃত সার্থকতা কেবল আনুষ্ঠানিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়,বরং সমাজের অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্যেই এর প্রকৃত পরিচয় ও সার্থকতা নিহিত।

এ সময় তাঁরা অসুস্থ রিজিয়া পারভীনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হোক এ প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনের চিকিৎসায় পাশে দাঁড়াল শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘ

আপডেট সময় : 07:19:49 pm, Monday, 23 November 2026