সাতক্ষীরা 7:56 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সোনার দাম ভরিতে বেড়েছে ২,৩৩৩ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:08:21 pm, Sunday, 13 November 2022 620 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা বাড়ছে। নতুন দাম কাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। তারা বলছে, স্থানীয় বুলিয়ন বাজারে সোনার দাম বেড়েছে।

মূল্যবৃদ্ধির কারণে কাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮২ হাজার ৪৬৫ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৪৭৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৫ হাজার ৫২০ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।

সর্বশেষ গত ২৪ অক্টোবর সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। এর আগে ২৭ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা ও ১৯ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ৯৩৩ টাকা কমানো হয়েছিল। তবে গত ১১ সেপ্টেম্বর সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তাতে সোনার দাম পৌঁছে যায় ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে—৮৪ হাজার ৫৬৪ টাকায়।

দেশের বাজারে আজ শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৮০ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৫৫২ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ভরিতে ৫৪ হাজার ৩৫৪ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ কাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯২৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সোনার দাম ভরিতে বেড়েছে ২,৩৩৩ টাকা

আপডেট সময় : 04:08:21 pm, Sunday, 13 November 2022