সাতক্ষীরা 9:56 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে জিরা আমদানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:10:11 pm, Sunday, 17 November 2024 374 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পণ্যটির আমদানি বেড়েছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় অন্তত প্রায় ৮৯ শতাংশ।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পণ্যটির আমদানি বেড়েছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় অন্তত প্রায় ৮৯ শতাংশ। গতকাল ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে এ তথ্য জানা গেছে।

ভোমরা শুল্ক স্টেশন থেকে জানা যায়, জুলাই-অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে জিরা আমদানি করা হয়েছে ৬৬৬ টন, যার আমদানি মূল্য ছিল ২৮ কোটি ১০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময় ১২ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ৩৫৩ টন জিরা আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে পণ্যটির আমদানি বেড়েছে ৩১৩ টন।

ভোমরা বন্দরের মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আবু হাসান জানান, দেশের বাজারে বাড়তি চাহিদা থাকায় সম্প্রতি জিরা আমদানি বেড়েছে। জিরাসহ অন্যান্য মসলা তিনি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন।

এদিকে আমদানি বাড়লেও সাতক্ষীরায় স্থিতিশীল রয়েছে জিরার বাজারদর। গতকাল এ অঞ্চলের ব্যবসায়ীরা এমন তথ্য জানিয়েছেন।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স রউফ স্টোরে গতকাল ভারত থেকে আমদানীকৃত প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে ৭৪০-৭৫০ টাকায়। এ সময় তুরস্ক থেকে আমদানীকৃত প্রতি কেজি জিরার দাম ছিল ৯০০ টাকা। এছাড়া গতকাল সিরিয়া থেকে আমদানীকৃত জিরা ৯৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুর রউফ বলেন, ‘জিরার দাম গত দুই থেকে আড়াই মাস স্থিতিশীল রয়েছে। আমদানি খরচ তুলনামূলক বেশি থাকায় দাম এখনো কমছে না।’

সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, জিরা আমদানিনির্ভর একটি পণ্য। আমদানি খরচ বেশি থাকায় জিরার বাজারদর স্থিতিশীল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে জিরা আমদানি

আপডেট সময় : 08:10:11 pm, Sunday, 17 November 2024