সাতক্ষীরা 2:14 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সীমান্ত প্রেসক্লাবের কার্যক্রম চূড়ান্তভাবে স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:31:07 pm, Sunday, 17 August 2025 215 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মাহবুব খোকন, শ্যামনগর :শ্যামনগরের ভেটখালীতে অবস্থিত স্থানীয় সাংবাদিকদের সংগঠন সীমান্ত প্রেসক্লাবের সকল কার্যক্রম চূড়ান্তভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে সংগঠনের নেতৃত্বে দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা, অচলাবস্থা ও আর্থিক অনিয়মের অভিযোগে অধিকাংশ সদস্য একযোগে পদত্যাগপত্র জমা দেন। সভায় সদস্যদের পদত্যাগ গৃহীত হওয়ার পর ক্লাবের প্রধান উপদেষ্টা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “একযোগে সদস্যদের পদত্যাগ এবং নেতৃত্বে অনিয়ম-অবহেলার অভিযোগের কারণে আজ ১৭ জুলাই ২০২৫ থেকে সীমান্ত প্রেসক্লাবের সকল প্রকার কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। ক্লাবের নামে কেউ কার্যক্রম চালানোর চেষ্টা করলে তা বেআইনি হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সদস্যদের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে সভাপতির একক সিদ্ধান্ত, স্বচ্ছতার অভাব ও আর্থিক দুর্নীতির কারণে ক্লাব কার্যত অকার্যকর হয়ে পড়ে। এ কারণে সভা-সমাবেশ, প্রশিক্ষণ কিংবা সাংবাদিকদের পেশাগত সহযোগিতা কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।

একসময় সীমান্ত প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, সাম্প্রতিক বছরগুলোতে সাংগঠনিক স্থবিরতা ও নেতৃত্বের ব্যর্থতায় তা নিষ্ক্রিয় হয়ে পড়ে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ক্লাবটির পতনকে দুঃখজনক বলে অভিহিত করলেও, অনেকেই মনে করছেন—এটি নতুন করে সৎ, স্বচ্ছ ও গণতান্ত্রিক নেতৃত্বের অধীনে সাংবাদিকদের জন্য একটি নতুন সংগঠন গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সীমান্ত প্রেসক্লাবের কার্যক্রম চূড়ান্তভাবে স্থগিত

আপডেট সময় : 10:31:07 pm, Sunday, 17 August 2025