সাতক্ষীরা 7:02 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা জজ কোর্ট চত্বরের স্ট্যাম্প  ভেন্ডার  থেকে দুই লাখ টাকা চুরি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:46:56 pm, Wednesday, 10 July 2024 208 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: সাতক্ষীরা জজ কোর্ট চত্বরের  স্ট্যাম্প ভেন্ডার আবু মোর্ত্তজা খোকনের ক্যাশ টেবিল থেকে সকাল ৯ টার দিকে একটি সাইড ব্যাগে  থাকা দুই লক্ষ টাকা চুরি হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

স্ট্যাম্প ভ্যান্ডার আবু মোর্তজা খোকন জানান, তিনি সকাল ০৮.৩০ মিনিটের সময় সাতক্ষীরা জজ কোর্ট এলাকায় তার অস্থায়ী স্ট্যাম্প  বিক্রয় কেন্দ্রে আসেন। তিনি তার  টেবিলের উপরে স্ট্যাম্প ও অন্যান্য কাগজপত্র সাজিয়ে  প্রয়োজনীয় কাজে ২০- ৩০ হাত দূরে গিয়েছিল। তিনি এসে দেখে তার টেবিলের ড্রয়ারে থাকা ব্যাগের মধ্যে স্ট্যাম্প  ক্রয়ের জন্য ট্রেজারি চালানের দুই লাখ টাকা নাই।

টাকা না দেখে তিনি হতাশ হয়ে স্থানীয়দের জানান এবং জজ কোর্ট এলাকায় বিভিন্ন দোকানের সি সি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়  সার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি তার টাকার ব্যাগ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করছে। তিনি এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। স্থানীয়রা জানান- সাতক্ষীরা জজ কোট এলাকায় বিচার প্রার্থী এবং আইনজীবী ও সহকারীদের প্রতিনিয়ত সাইকেল, মোটরসাইকেল ও মানিব্যাগসহ বিভিন্ন জিনিস পত্র নিয়মিত চুরি হচ্ছে।সচেতন মহল অবিলম্বে আদালত পাড়ার মত জনগুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চুরি বন্ধে পুলিশ প্রশাসনের জরুরি  হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জজ কোর্ট চত্বরের স্ট্যাম্প  ভেন্ডার  থেকে দুই লাখ টাকা চুরি!

আপডেট সময় : 11:46:56 pm, Wednesday, 10 July 2024