সাতক্ষীরা জজ কোর্ট চত্বরের স্ট্যাম্প ভেন্ডার থেকে দুই লাখ টাকা চুরি!
- আপডেট সময় : 11:46:56 pm, Wednesday, 10 July 2024 206 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: সাতক্ষীরা জজ কোর্ট চত্বরের স্ট্যাম্প ভেন্ডার আবু মোর্ত্তজা খোকনের ক্যাশ টেবিল থেকে সকাল ৯ টার দিকে একটি সাইড ব্যাগে থাকা দুই লক্ষ টাকা চুরি হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
স্ট্যাম্প ভ্যান্ডার আবু মোর্তজা খোকন জানান, তিনি সকাল ০৮.৩০ মিনিটের সময় সাতক্ষীরা জজ কোর্ট এলাকায় তার অস্থায়ী স্ট্যাম্প বিক্রয় কেন্দ্রে আসেন। তিনি তার টেবিলের উপরে স্ট্যাম্প ও অন্যান্য কাগজপত্র সাজিয়ে প্রয়োজনীয় কাজে ২০- ৩০ হাত দূরে গিয়েছিল। তিনি এসে দেখে তার টেবিলের ড্রয়ারে থাকা ব্যাগের মধ্যে স্ট্যাম্প ক্রয়ের জন্য ট্রেজারি চালানের দুই লাখ টাকা নাই।
টাকা না দেখে তিনি হতাশ হয়ে স্থানীয়দের জানান এবং জজ কোর্ট এলাকায় বিভিন্ন দোকানের সি সি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি তার টাকার ব্যাগ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করছে। তিনি এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। স্থানীয়রা জানান- সাতক্ষীরা জজ কোট এলাকায় বিচার প্রার্থী এবং আইনজীবী ও সহকারীদের প্রতিনিয়ত সাইকেল, মোটরসাইকেল ও মানিব্যাগসহ বিভিন্ন জিনিস পত্র নিয়মিত চুরি হচ্ছে।সচেতন মহল অবিলম্বে আদালত পাড়ার মত জনগুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চুরি বন্ধে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

























