সাতক্ষীরা 12:39 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

শ্যামনগরে নিজের সন্তান হত্যার চাঞ্চল্যকর স্বীকারোক্তিমুলক জবানবন্দি, রহস্য উদঘাটন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:31:06 pm, Sunday, 19 March 2023 576 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জুসের সঙ্গে ঘুমের বড়ি ও বিষ মিশিয়ে নিজের সন্তানকে হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মা সুস্মিতা দত্ত। আদালতে জবানবন্দী সূত্রে জানাযায়, অভাবের তাড়নায় ৫ম শ্রেণীর স্কুল ছাত্র রোহিত দত্ত (১১) কে জুসের সঙ্গে বিষ ও ঘুমের বড়ি মিশিয়ে হত্যায় গ্রেপ্তারকৃত মা সুস্মিতা দত্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক রাকিবুল ইসলাম তার খাস কামরায় এ জবানবন্দি রেকর্ড করেন। গ্রেপ্তারকৃত সুস্মিতা দত্ত (৩৩) শ্যামনগর উপজেলার হরিতলা গ্রামের মৃত গোপাল দত্তের স্ত্রী। হরিতলা গ্রামের মনোরঞ্জন রায় গণমাধ্যমকে জানান, শ্যামনগরে জুয়েলারী ব্যবসার কারণে তালা উপজেলার কানাইদিয়া গ্রামের মদন মোহন দত্ত তার তিন ছেলে নির্মল দত্ত, উজ্জ্বল দত্ত ও গোপাল দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরে শ্যামনগরে বসবাস করে আসছেন। কয়েক বছর আগে তারা একটি বাড়ি কিনলেও সেটি জামান ট্রেডার্সের মালিকের কাছে বিক্রি করে দেন। এরপর থেকে গোপাল দত্ত ঐ বাড়িতে ভাড়া থাকতেন। চার বছর আগে গোপাল দত্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর স্বামীর রেখে যাওয়া টাকা সুদের ব্যবসায় করে ছেলের পড়াশুনার খরচ, বাড়ি ভাড়া ও সংসার খরচ নির্বাহ করতেন গোপাল দত্তের স্ত্রী সুস্মিতা দত্ত।
অন্যদিকে মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক খবির হোসেন শনিবার আদালতে সুস্মিতা দত্তের স্বীকারোক্তিমুলক জবানবন্দির বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, স্বামীর মৃত্যুর পর সুস্মিতা দত্ত তার এক মাত্র সন্তান রোহিত দত্ত নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রকে নিয়ে পার্শ্ববর্তী কলেজ শিক্ষক মনোরঞ্জন রায় এর বাড়িতে ভাড়া থাকতেন। কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারের একজন কসমেটিকস ব্যবসায়ির কাছে সাড়ে তিন লাখ টাকা সুদে খাটাতেন সুস্মিতা দত্ত। এ ছাড়াও বিভিন্ন ব্যক্তির কাছে সুদে টাকা খাটাতেন সুস্মিতা। বুধবার সুস্মিতা মৌতলা বাজারে ওই ব্যবসায়ীর কাছে টাকা আনতে গেলে সে টাকা দিতে পারবে না বলে তাড়িয়ে দেয়।
এ ছাড়া আরও কয়েকটি জায়গা থেকে তিনি টাকা আদায় করতে পারছিলেন না। ফলে ছেলের পড়াশুনা খরচ, ঘরভাড়া ও সংসার চালানোর খরচ কোথা থেকে যোগাড় করবেন এই ভেবে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। এক পর্যায়ে শুক্রবার দুপুরে নিজ পার্শ্ববর্তী দোকান থেকে কিনে আনা ম্যাংগো জুসের সঙ্গে ২৬টি ঘুমের বড়ি (রিভোট্রিল.৫) ও কীটনাশক অটোমিডা মিশিয়ে রোহিতকে পান করান। এতে রোহিতের মৃত্যু হয়। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সুস্মিতার বাড়ি থেকে ঘুমের বড়ির স্ট্রিপ, কীটনাশকের পাতা ও একটি জুসের বোতল উদ্ধার করেছে। এ ঘটনায় রাতেই নিহতের কাকা উজ্জ্বল দত্ত বাদি হয়ে শ্যামনগর থানায় সুস্মিতা দত্তের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গ থেকে ময়না তদন্ত শেষে রোহিতের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শ্যামনগরে নিজের সন্তান হত্যার চাঞ্চল্যকর স্বীকারোক্তিমুলক জবানবন্দি, রহস্য উদঘাটন

আপডেট সময় : 07:31:06 pm, Sunday, 19 March 2023