সাতক্ষীরা 12:19 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

শ্যামনগরে খাল দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:29:33 am, Monday, 22 January 2024 342 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে আটুলিয়া ইউনিয়নের বড়কুপোটের খোশালখালি খাল দখল মুক্ত ও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে।পরিবেশবাদী ও সামাজিক সংগঠন সিডিও ইয়ুথ টিম ও স্থানীয় এলাকাবাসী।

রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট মালিপাড়া সংলগ্ন এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ মালির সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্থানীয় পরিবেশবাদী ও সামাজিক সংগঠন সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান, সিএনআরএস এর প্রকল্প কর্মকর্তা নাজিম উদ্দীন আহমেদ, মাসুম বিল্লাহ, দীপক মিস্ত্রি, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ, আনিসুর রহমান মিলন, সুলতান গাজী, আব্দুল খালেক গাজী, নাসির উদ্দীন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই খাস খালটি খালখেকোরা ইজারা নিয়ে জীবন্ত খালকে মেরে ফেলেছে। কোথাও কোথাও খালটিকে গর্ত বা ডোবা মনে হবে নতুন মানুষদের কাছে। আবার অনেক জায়গা দখল হয়ে বসতি ও বানানোর চেষ্টা চলছে। যার ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে সাধারণ মানুষদের পড়তে হয় ভোগান্তিতে। এ অবস্থায় খালটিকে দখল মুক্ত করে পুণঃজীবনের জন্য দৃশ্যমান খননের কোন বিকল্প নেই।

মানববন্ধনকারীরা আরো বলেন, পরিবেশ রক্ষা ও জনসাধারণের প্রয়োজনে খালটি খুবই গুরুত্বপূর্ণ। বর্ষায় জলাবদ্ধতা ও পরিবেশগত দিক বিবেচনায় খালটি দখল ও দূষণমুক্ত করা জরুরি। তা না হলে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে এলাকায় পরিবেশ রক্ষার আন্দোলনে জড়িয়ে পড়বে।

এদিকে, মানববন্ধনের পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা সার্ভেয়ার সজল হোসেন, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন।

এসময় রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মোঃ আরিফুজ্জামান উভয় পক্ষের বক্তব্য লিপিবদ্ধ করেন এবং আগামী দুই কর্মদিবসের মধ্যে উভয় পক্ষের সকল কাগজপত্র উপস্থাপন করতে বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শ্যামনগরে খাল দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 12:29:33 am, Monday, 22 January 2024