সংবাদ শিরোনাম ::
শ্যামনগর সীমান্তের কালিন্দী নদীতে ডুবে আলী হাসান নামে এক জেলের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 07:19:22 pm, Friday, 1 September 2023 399 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর নদীতে মাছ ধরার সময় পানিতে ডুবে আলী হাসান (১৭) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ১লা সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সীমান্তবর্তী কালিন্দী মাছ ধরার সময় প্রবল স্রোতে নৌকা উল্টে সে পানিতে তলিয়ে যায়। আলী হাসান পরানপুর গ্রামে রফিকুল ইসলামের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, চাচাতো ভাইকে সাথে নিয়ে সকালে আলী হাসান কালিন্দী নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে নৌকা উল্টে সে পানিতে তলিয়ে যায়। বহু খোজাখুজির পর নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। অপর জেলে নিহতের চাচাতো ভাই সাতার দিয়ে কিনারায় উঠতে সক্ষম হয়।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন





























