যশোরে উলশী খাল পুনঃখননের উদ্বোধন, প্রধানমন্ত্রীর সফরে উৎসবমুখর পরিবেশ
- আপডেট সময় : 08:17:55 pm, Monday, 27 April 2026 191 300 বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:যশোর জেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ (২৭ এপ্রিল ২০২৬) এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে যশোর জেলা সফরে পৌঁছান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় জনগণ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম। এ সময় প্রধান অতিথি ও ডিআইজির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সালাম বিনিময় অনুষ্ঠিত হয়, যা উপস্থিতদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
বক্তারা বলেন, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক একজন সৎ, দক্ষ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই ব্যাপক সুনাম অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশ বাহিনীর মধ্যে আস্থা ও উদ্দীপনা সৃষ্টি করেছেন।
তার নেতৃত্বে পুলিশ বাহিনী আরও জনবান্ধব ও কার্যকর হয়ে উঠছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা। তারা আশা প্রকাশ করেন, এমন নেতৃত্ব দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, উলশী খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি, পানি নিষ্কাশন এবং পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






























