বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবন হতে একটি মৃত বাঘ উদ্ধার করেছে
- আপডেট সময় : 06:59:16 pm, Sunday, 12 February 2023 361 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবন হতে একটি মৃত বাঘ উদ্ধার করেছে। আজ রোববার সকাল ৯টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে কলাগাছিয়া সংলগ্ন মুরালী খাল নামক বনের ভিতর হতে মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করে।
বনস্টেশন কর্মকর্তা (এসও) নূর আলম জানান, সকালের দিকে জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল হতে অর্ধগলিত একটি মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করা হয়। বাঘটি আনুমানিক ১মাস পূর্বে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তবে বাঘটি মৃত্যুর কারণ জানা যায়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত বাঘ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় জিডি হয়েছে।





























