পার্ট টাইম জবের প্রলোভন দেখিয়ে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র
- আপডেট সময় : 12:26:01 am, Tuesday, 23 January 2024 290 300 বার পড়া হয়েছে

পার্ট টাইম জবের প্রলোভন দেখিয়ে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এঘটনায় ভুক্তভোগী যুবক ঢাকা ডিএমপির শেরেবাংলা নগর থানায় গত ১০ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি করেছেন। যার ডায়েরি নং ৬৩০।
ডায়েরি সূত্রে জানা গেছে,
শেরে বাংলানগর এলাকার রাজারবাজারের মফজুলার রহমানের পুত্র আজমল হোসেন আজাদ কে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় তার ব্যবহৃত হোয়াটস এ্যাপ নাম্বারে (০১৭১৭২৫০৩৬১)পার্ট টাইম জব এর ম্যাসেজ আসে। ম্যাসেজে তাকে অল্প সময়ে অনেক টাকা ইনকামের অফার দেওয়া হয়। ওই লিংকে প্রবেশ করে বিকাশ নাম্বার চান। বিকাশ নাম্বারে ৬০ টাকা পাঠিয়ে প্রোডাক্ট কেনার প্রলোভন দেখিয়ে দাবি করে। এভাবে বিভিন্ন দফায় ৩ লক্ষ ১৮ হাজার ২০৬ টাকা পাঠান। পরে টাকা গুলো তুলতে আরো ১লক্ষ টাকা দাবি করে আসছে ওই প্রতারক চক্রটি। এঘটনায় উপায়ন্তর হয়ে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী যুবক আজাদ।





























