সাতক্ষীরা 4:43 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

দৈনিক সাতক্ষীরা কন্ঠে সংবাদ প্রকাশের পর ধুলিহরে সরকারি রাস্তার চুরি হওয়া আরও ১৪হাজার ইট উদ্ধার  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:32:37 pm, Tuesday, 2 January 2024 301 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: গতকাল দৈনিক সাতক্ষীরা কণ্ঠ “ধুলিহরে সরকারি রাস্তার চুরি হওয়া ২০ হাজার ইট উদ্ধার” শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তার মাধ্যমে ২মেম্বরসহ ৪জনের বাড়ি থেকে চুরি হওয়া আরও ১৪ হাজার ইট উদ্ধার করা হয়েছে। কিন্তু চুরি হওয়া এসব ইট উদ্ধার হলেও মুলহোতা চেয়ারম্যান মিজান চৌধুরী রয়েছে ধরা ছোঁয়ার বাহিরে। তবে তিনি বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছেন বলে একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে আইনগত কোন  ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের শ্যালিকাডাঙ্গা গ্রামের সরকারি রাস্তা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান চৌধুরীর নেতৃত্বে সম্প্রতি তার লোকজন সরকারি রাস্তা থেকে  আনুমানিক ৮০ হাজার ইট তুলে চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল দৈনিক সাতক্ষীরা কণ্ঠ সংবাদ প্রকাশ হলে গতকাল মঙ্গলবার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক দিনভর অভিযান চালিয়ে মেম্বার শরিফুল ইসলামের বাড়ির পাশ থেকে ২হাজার,মেম্বার ফারুক হোসেন মিঠুর বাড়ি থেকে ১হাজার,মেল্লেক পাড়া গ্রামের আ:খালেকের পুত্র আরিফুল ইসলামের বাড়ি থেকে ৬হাজার,চেলারডাঙ্গা গ্রামের আনারউদ্দীন মজলিসের পুত্র ফারুকের বাড়ি থেকে ৫হাজার মোট১৪ হাজার ইট উদ্ধার করা হয়েছে।

ফলে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে।মঙ্গলবারও দিনভর পি আই ওর নেতৃত্বে অভিযান চালিয়ে আরও ১৪হাজার ইট উদ্ধার  করা হয়েছে বলে জানা গেছে। এর আগে সোমবার বড়খামার গ্রামের মৃত আ:রশিদ গাজীর পুত্র আ:রহিম বাবুর বাড়ি থেকে আনুমানিক ২০হাজার ইট উদ্ধার করা হয় বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পি আই ও মো:ইয়ারুল হক জানান। উদ্ধারকৃত এসব ইট  আবার ঐ রাস্তায় নিয়ে বসানো হবে বলেও তিনি জানিয়েছেন। সরকারি রাস্তার ইট চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী অফিসার মো:শামীম ভূইয়া জানান -রাস্তা থেকে ইট চুরির বিষয়ে আমি কিছু জানিনা। বিষয়টি আমি তদন্ত করে দেখবো এবং যাঁরা এঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি এ প্রতিনিধিকে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দৈনিক সাতক্ষীরা কন্ঠে সংবাদ প্রকাশের পর ধুলিহরে সরকারি রাস্তার চুরি হওয়া আরও ১৪হাজার ইট উদ্ধার  

আপডেট সময় : 11:32:37 pm, Tuesday, 2 January 2024