সাতক্ষীরা 9:29 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

তালায় বন্ধ হলো কিশোর-কিশোরীর বাল্যবিবাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:42:19 pm, Thursday, 27 July 2023 374 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

তালা প্রতিনিধি:তালায় অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সম্প্রতি তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামের ওয়াদুদ শেখের পুত্র ট্রাক চালক ইয়াছিন আলি’র (১৭) সাথে যশোর জেলার বাঘারপাড়া এলাকার তার খালাতো বোনের (১৩) সাথে বিয়ের খবর শোনা যায়। নোটারি পাবলিক আইনজীবীর মাধ্যমে বাল্যবিবাহটি সম্পন্ন হয় বলে খবর পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান ২৭ জুলাই সকালে জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি এবং সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করেন। ধানদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শহিদুল ইসলাম বাবু,দফাদার জান্নাতুল ফেরদৌস এবং গ্রাম পুলিশ ঘটনাস্থলে হাজির হন। বিষয়টি তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন এবং সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনকে অবগত করা হয়। এদিকে ঐ কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা বিয়ে করে অন্যত্র থাকেন। মেয়েটি তালার দক্ষিণ সারসা এলাকায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করতো। বর্তমানে তার লেখাপড়া বন্ধ রয়েছে। বৃহস্পতিবার কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় ছেলের মা ও মেয়ের খালা মুচলেকা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তালায় বন্ধ হলো কিশোর-কিশোরীর বাল্যবিবাহ

আপডেট সময় : 03:42:19 pm, Thursday, 27 July 2023