সংবাদ শিরোনাম ::
ঝিকরগাছা উপজেলা পরিষদের মতবিনিময় সভায় এমপি সাবিরা নাজমুল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 10:29:10 pm, Thursday, 7 May 2026 174 300 বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান, স্টাফ রিপোর্টারঃযশোরের ঝিকরগাছা উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সংসদ সদস্য সাবিরা নাজমুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মোঃ শাহ জালাল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন





























