সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে পাঁচ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- আপডেট সময় : 06:32:30 pm, Saturday, 3 October 2026 112 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেক্স:সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে জেলার পাঁচটি উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কালীগঞ্জ, শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দূরবর্তী এলাকা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য বাইসাইকেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
























