মোঃ আবু রায়হান, স্টাফ রিপোর্টারঃযশোরের ঝিকরগাছা উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সংসদ সদস্য সাবিরা নাজমুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মোঃ শাহ জালাল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ