সাতক্ষীরা 6:19 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কেশবপুরের অনন্য প্রতিভাবান সাংবাদিক এস আর সাঈদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:49:10 pm, Sunday, 14 January 2024 260 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে অনন্য প্রতিভাবান সাংবাদিক এস আর সাঈদ সমাজ উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। জানাগেছে, সাংবাদিক এস আর সাঈদ ২৮-০৮-১৯৭৭ তারিখে কেশবপুর উপজেলার ভেরচী গ্রামে এক স¤্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ডাক্তার আজিজুর রহমান গাজী ও মাতার নাম বেগম হালিমা রহমান। এস আর সাঈদ ১৯৯২ সালে এসএসসি, ১৯৯৪ সালে এইচএসসি, ১৯৯৭ সালে বিএসএস অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ও ১৯৯৮ সালে এমএসএস পাশ করেন। ১৯৯৭ সালে ছাত্র অবস্থায় দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিকতায় প্রবেশ করেন। ১৯৯৬ সালে ডিসেম্বর মাসে মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এক মুসলিম স¤্রান্ত পরিবারে তিনি বিবাহ করেন। তাঁর স্ত্রী দিলরুবা পারভীন ববি বর্তমানে কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন। তিনি ১টি কন্যা ও ২টি পূত্র সন্তানের জনক। এস আর সাঈদ ২০০২ সালে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারী সংস্থা ব্র্যাকে যোগদান করে দেশের কয়েকটি জেলায় তিনি চাকুরী করেন। চাকুরী করা কালীনও তাঁর কলম থেমে থাকেনি। ২০১২ সালে রংপুরে চকুরী করা কালীন সময় তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে আবারও সাংবাদিকতায় যোগদেন। তিনি দৈনিক সমাজের কথা, দৈনিক খবরপত্র, ইংরেজী জাতীয় বাংলাদেশ পোস্ট সহ কয়েকটি পত্রিকায় লিখছেন।

তিনি ২০১৪ সালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করার পর একাধারে ৪র্থ মেয়াদেও তিনি সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। এক ঝাঁক উদীয়মান সাংবাদিকের ঐকামিত্মক প্রচেষ্টায় বর্তমানে কেশবপুর উপজেলা প্রেসক্লাব সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সাংবাদিক সংগঠন হিসাবে কেশবপুরে প্রতিষ্ঠা লাভ করেছে। এদিকে সাংবাদিক এস আর সাঈদ তাঁর লেখনীর মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিক রেখে চলেছেন। তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, ইফটিজিং প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করে চলেছেন। তিনি মাদক মুক্ত সমাজ গঠনেও কাজ করছেন। পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর জীবন-মান ও ভাগ্যের উন্নয়নে তিনি কাজ করে চলেছেন। তাঁর কলম সকল সময়ে অসহায় ও নির্যাতিত মানুষের পক্ষে গর্জে ওঠে। কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় সকল জনকল্যাণমূলক কর্মকান্ডের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন। উপজেলার ক্রীড়াঙ্গনেও তার ব্যাপক পদচারণা রয়েছে। উপজেলা প্রশাসনর সকল অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে তাঁদের সযোগিতা করে আসছেন। তাছাড়া তিনি বন্যা ও করোনাকালীন সময়ে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন। সাংবাদিক এস আর সাঈদ স্বাস্থ্য সুরক্ষার জন্য কেশবপুর উপজেলা ভোরের সাথী নামক একটি স্বাস্থ্য সচেতন সংগঠন করে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। উক্ত সংগঠনে প্রতিদিন ভোরে জগিং ও ব্যায়াম করা হয়ে থাকে। তাছাড়া সাংবাদিক এস আর সাঈদ মানবতার দেয়াল প্রতিষ্ঠা করে দুঃস্থ-অসহায়দের মাঝে পোষাক প্রদান করে থাকেন। উপজেলা ভোরের সাথীর নেতৃবৃন্দ প্রতি ঈদে দুঃস্থ ও অসহায়দের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়। অপরদিকে সাংবাদিক এস আর সাঈদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে পরাজিত হয়েও সম্মানজনক ভোট পেয়ে উপজেলাবাসীর নিকট ব্যাপক পরিচিতি লাভ করেছেন। সাংবাদিক এস আর সাঈদ সততা ও নীতিবান সাংবাদিক হিসাবে ইতিমধ্যে উপজেলা বাসির হৃদয়ে স্থান করে নিয়েছেন।

এব্যাপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ জানান, সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে আরো ভূমিকা রাখতে তিনি উপজেলা বাসির নিকট দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কেশবপুরের অনন্য প্রতিভাবান সাংবাদিক এস আর সাঈদ

আপডেট সময় : 10:49:10 pm, Sunday, 14 January 2024