সাতক্ষীরা 4:42 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বেনাপোল সীমান্তে ১৭ পিচ স্বর্ণের বার উদ্ধার আটক ২ নাজমুল সুজন বিশ্বাস : শার্শা(যশোর)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১৭ পিচ (১ কেজি ৯৮৩ গ্রাম) স্বর্ণের বার ২ পাচারকারীককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে পুটখালী সীমান্ত এলাকা থেকে এ স্বর্নের চালানটি আটক করা হয়। আসামিরা হলো, হাফিজুর রহমান (৩৪), পিতা আজিজুর রহমান ও মেহেদী হাসান(৩২), পিতা আব্দুল করিম। উভয়ই বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। বিজিবি জানান, ভারতে স্বর্ণ পাচার হবে, এমন গোপন খবরে, হাবিলদার মালেক গাজীর নেতৃত্বে একটি টহল দল পুটখালী উত্তর পাড়া পাকা রাস্তার উপর হতে ১৭ পিচ স্বর্নের বার ও ১ টি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করে। বিজিবির অভিযানের এসময় ২ জন পালিয়ে যান। তাদের নামেও মামলা দেওয়া হয়েছে। তারা হলো আঃ মান্নান (৩২) পিতা মৃত্যু আবুল কাশেম গ্রাম পুটখালি কুবলার মাঠ ও নইমুদ্দিন (৩০) পিতা জহির উদ্দিন গাজী। গ্রামঃ পুটখালি উত্তর পাড়া, বেনাপোল পোর্ট থানা। আটক আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।

জনপ্রিয় সংবাদ
ভাষা চেঞ্জ করুন