সাতক্ষীরা 4:21 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

উদ্ধারকৃত একটি এরাবিয়ান রেসিং ঘোড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিকট হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:42:21 pm, Thursday, 29 December 2022 468 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টার মোঃ আজগার আলীঃ সাতক্ষীরায় বিজিবি কর্তৃক উদ্ধারকৃত একটি এরাবিয়ান রেসিং ঘোড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঘোড়াটি হস্তান্তর করেন বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি।

বিজিবি আয়োজিত ঘোড়াটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বি, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট, উপ পরিচালক মোর্শেদা খানম প্রমূখ।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কুশখালী বিওপি‘র একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে গত ১৫ আগষ্ট সাতক্ষীরা সদও উপজেলার সীমান্ত এলাকার বাঁশদাহ নামকস্থান হতে একটি এরাবিয়ান রেসিং ঘোড়া উদ্ধার করে। তিনটি জাত ব্রিডিং করে সৃষ্ট এই জাত। ঘোড়দৌড়ের জন্য এ জাতের ঘোড়ার বিশ্বব্যাপি ব্যাপক চাহিদা রয়েছে। এ জাতীয় ঘোড়া শুধুমাত্র মধ্যপ্রাচ্যে বিশেষ করে আরব রাষ্ট্রসমূহে প্রজনন করা হয়ে থাকে।

সূত্র আরো জানায়, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এ জাতের একটি ঘোড়ার বয়স, উচ্চতা ও দৌড়ের দক্ষতা অনুযায়ী আনুমানিক মূল্য দেড় থেকে তিন কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। এই জাতের ঘোড়া সাধারণত অন্যান্য ঘোড়ার মতো, তাজা ঘাস, মানসম্পন্ন খড়, শস্য এবং কিছু সম্পূরক ফল এবং শাকসব্জি খেয়ে থাকে। উক্ত ঘোড়াগুলো সাধারণত ২৫-৩০ বছর বেঁচে থাকে কিন্তু সুষ্ঠুভাবে লালন পালন করলে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার উদাহরণ রয়েছে।

অনুষ্ঠানে বিজিবি অফিসার, জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর সৈনিক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

উদ্ধারকৃত একটি এরাবিয়ান রেসিং ঘোড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিকট হস্তান্তর

আপডেট সময় : 06:42:21 pm, Thursday, 29 December 2022