কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : 11:05:18 pm, Wednesday, 28 December 2022 289 300 বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধিঃ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর বুধবার সন্ধা ৭টায় বাংলাদেশ আওয়ামীলীগ কৃষ্ণনগর ইউনিয়ন শাখা, এ পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে। পরিচিতি অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোস্তফা কবিরুজ্জামান(মণ্টু) এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক তপন কুমার রায়ের সঞ্চালনায় ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক কাহারুল ইসলাম নয়ন সহ উপস্থিত ১৬ সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,যুগ্ন আহবায়ক মোঃ বাবলুর রহমান(বাবু),রাশিদুল ইসলাম,হুমায়ূন কবির। সদস্য যথাক্রমে মোঃ ফজলু গাজী,মনিরুল ইসলাম(মনি),মোঃ আইযুব তরফদার,মোঃ মহাসিন গাইন,মোঃ নাজমুল হুদা,মোঃ আব্দুল হামিদ,জসিম উদ্দিন,মোঃ জালাল(সাংবাদিক),এম রাসেল রানা,মোস্তফা,মোঃ মাহবুবুর রহমান,আশা,মোঃ নুর হোসেন(মেম্বর),মোঃ মনিরুল ইসলাম,মোঃ আশরাফ হোসেন,মোঃ সুমন আহম্মেদ বাবু,মোঃ রফিকুল ইসলাম।
ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ আওয়ামী সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে সাধারণ মানুষের মাঝে তা প্রচারণার আহবান জানান। সভাপতি তার সমাপনী বক্তব্য নবগঠিত কমিটিকে দলীয় কার্যক্রম তরান্বিত করা সহ সর্বস্তরের মানুষের পাশে থাকার আহবান জানান। সভা শেষে উপস্থিত সকলের মধ্য মিষ্টি বিতরণ করা হয়।





























