সাতক্ষীরা 10:12 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালীগঞ্জের চেয়ারম্যান সাফিয়ার প্রকল্পের দুর্নীতি ঢাকতে রাতারাতি মেশিন বদল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:44:33 pm, Tuesday, 27 December 2022 299 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলাকালীন তদন্ত কর্মকর্তার যোগসাজসে চেয়ারম্যান সাফিয়া পারভীন প্রকল্পের অনিয়ম দুর্নীতি ঢাকতে রাতারাতি পুরাতন বাটারফ্লাই সেলাই মেশিন সরিয়ে, নতুন সিঙ্গার সেলাই মেশিন বদল করেছে বলে অভিযোগ উঠেছে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে উন্নয়ন সহায়তার বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালীন গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল৮টার সময় সরে জমিনে ইউনিয়ন ঘুরে প্রকল্পের অনিয়ম ঢাকতে নিন্ম মানের সেলাই মেশিন বদল করে নতুন মেশিন দেওয়ার অভিযোগের সত্যতা মিলছে।

২০২১-২২ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন বরাদ্দ হতে ১ লক্ষ ৭৬ হাজার ৬০০ টাকায় ১৭ জন অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এই প্রকল্পে চেয়ারম্যানের চাচি ছাড়াও একেবারে তার কাছের গাড়িচালক, চৌকিদার, ইউপি সদস্যদের কন্যা, নাতি, ধণাঢ্য পাকা টাইলস করা বাড়ির মালিকরা সহ ১৭ জনের মাঝে নিন্ম মানের ৪৭০০ টাকা মূল্যর বাটারফ্লাই মেশিন বিতরণ করা হয়। কিন্তু প্রকল্পে প্রতিটি মেশিনের মূল্য ধরা হয় ১০,৩৮৮ টাকা। কালিগঞ্জ থানা রোডে আহসানিয়া মেশিনারি হাউজ হতে আগাম সাদা ভাউচার প্যাড নিয়ে নতুন মেশিন দেখিয়ে ভুয়া ভাউচার জমা দিয়ে প্রকল্পের টাকা আত্নসাৎ করা হয়। বিষয়টি জানতে পেরে ইউনিয়নবাসী চেয়ারম্যান সাফিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে গত ৯ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দায়ের করে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্তের জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা সরে জমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন গত ২২ ডিসেম্বর বেলা ১০টার সময় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে হাজির হয়ে সরেজমিনে তদন্ত না করে চেয়ারম্যান সাফিয়াকে ২৬ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে প্রকল্পসমূহের সকল কাগজ পত্রাদি জমা দেওয়ার নির্দেশ দিয়ে তিনি ছুটিতে চলে যান। এই সুযোগে চেয়ারম্যান সাফিয়া পারভীন তদন্ত কর্মকর্তার যোগসাযোগে তালিকাভুক্ত ১৭ জনের বাসা হতে তার নিজস্ব লোক পাঠিয়ে পুরাতন বাটারফ্লাই মেশিন সরিয়ে নিয়ে নতুন সিঙ্গার সেলাই মেশিন রেখে আসে। এবং কোন অফিসার বা সাংবাদিক আসলে বলবে ৬/৭ মাস আগে আমাদেরকে নতুন মেশিন দিয়েছে এমনটি শিখিয়ে দেয়। এর ব্যাতিক্রম কিছু বললে ইউনিয়ন পরিষদের সকল সুযোগ সুবিধা এবং বিভিন্ন ভাতার কার্ড বাতিল করা হবে বলে জানায় এমনটি জানিয়েছে একাধিক সুত্র।
এইভাবে রাতারাতি প্রত্যেকের বাড়িতে নতুন মেশিন পৌঁছে দেওয়া হয় এবং পুরাতনটা সরিয়ে ফেলা হয়। যাতে করে তদন্ত কার্যক্রম চলার সময় তদন্ত কর্মকর্তা সহজেই প্রকৃত ঘটনা আড়াল করতে পারে।

অথচ এই প্রকল্পের ঠিকাদার হিসেবে ট্রেড লাইসেন্স দিয়ে যার নিকট থেকে সই করে কাগজপত্র সম্পাদন করা হয়েছে তিনি ইউনিয়ন পরিষদের পাশে কৃষ্ণনগর গ্রামের কানাইলাল ঘোষের পুত্র গোবিন্দ প্রসাদ ঘোষ। কথিত এই ঠিকাদার তার সমস্ত দুর্নীতির নথি পত্রে স্বাক্ষর করে অর্থ আত্নসাৎ এ সহযোগীতা করে থাকে বলে একাধিক ব্যাক্তি জানিয়েছেন। চেয়ারম্যানের কথিত সহযোগী গোবিন্দ এর নিকট সেলাই মেশিন এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান আপনারা তদন্ত করে যেটা জানতে পেরেছেন সেটা সত্য।

সরেজমিনে ঘুরে দেখা যায় যাদেরকে দুস্ত দেখিয়ে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে তাদের মধ্য ৯ নং ওয়ার্ডের সদস্য আবদুল গাফফারের কন্যা রেহানা পারভীন, মহিলা ইউপি সদস্য সাজিদা খাতুনের নাতনি রঞ্জিতা আখতার বেবি, গ্রাম পুলিশ খায়রুলের স্ত্রী রেবেকা সুলতানা, চেয়ারম্যানের বডিগার্ড কাম ড্রাইভার হাফিজুলের স্ত্রী নুরজাহান বাড়ির কাজের মহিলা সহ প্রায় সবাই চেয়ারম্যানের নিজের একান্ত কর্মি বলে এলাকাতে পরিচিত।
তালিকা অনুযায়ী অসহায় দুস্থ দেখিয়ে যে ১৭ জনের মধ্য মেশিন বিতরণ করা হয়েছে তারা কেউই প্রকৃত অসহায় দুস্ত নয়।
মেশিন পরিবর্তনের বিষয়ে একজন উপকারভোগী সাংবাদিকদের জানান গত ২/৩দিন আগে চেয়ারম্যানের লোকজন পুরাতন মেশিন নিয়ে নতুন সিঙ্গার মেশিন দিয়ে গিয়েছে।
এ ঘটনায় ইউনিয়নটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তদন্ত কার্যক্রমটি দ্রুত এবং সচ্ছতা নিশ্চিত করতে কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালীগঞ্জের চেয়ারম্যান সাফিয়ার প্রকল্পের দুর্নীতি ঢাকতে রাতারাতি মেশিন বদল

আপডেট সময় : 11:44:33 pm, Tuesday, 27 December 2022