সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ছাত্র নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 03:59:34 pm, Sunday, 13 November 2022 514 300 বার পড়া হয়েছে

খুলনা ডেক্স: চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় একটি ট্রাক ব্যাটারিচালিত মোটরসাইকেলকে চাপা দিলে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বয়স আনুমানিক ২০ বছর।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত রেজোয়ান মালিক শহরের স্টেডিয়াম পাড়ার সালাউদ্দিন মালিকের ছেলে। তিনি চুয়াডাঙ্গা ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিকাল ৩টার দিকে রেলবাজার এলাকায় দ্রুতগামী ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রেজোয়ান ঘটনাস্থলেই মারা যান।
ওসি বলেন, পুলিশ গাড়িটি জব্দ ও চালককে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন






























