সাতক্ষীরা 4:27 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

মেরুদণ্ডে দীর্ঘমেয়াদি ব্যথা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:00:16 pm, Saturday, 12 November 2022 534 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ঘাড়, পিঠ বা কোমরের ব্যথায় ভোগেননি, এমন মানুষের সংখ্যা কম। কোনো আঘাত পাওয়া ছাড়াই মেরুদণ্ডের এসব অংশে ব্যথা হতে পারে। মেরুদণ্ডে ব্যথার সঠিক কারণ নির্ণয় করা তাই জরুরি। তা না হলে একদিকে যেমন রোগীর কষ্ট বাড়তে থাকে, একইভাবে বাড়ে চিকিৎসার ব্যয়। তাই শুরু থেকেই সতর্কতা ও চিকিৎসা জরুরি।

মাথার খুলি থেকে প্রথম ৭টি হাড় বা কশেরুকা নিয়ে ঘাড়, পরবর্তী ১২টি হাড় নিয়ে পিঠ এবং এর নিচে ৫টি হাড় নিয়ে কোমর গঠিত। নানা কারণে মেরুদণ্ডে ব্যথার সৃষ্টি হয়। ব্যথার উৎপত্তিস্থল ও লক্ষণ প্রকাশের স্থান আলাদা হওয়ায় প্রায়ই সঠিক রোগনির্ণয় ও চিকিৎসা ব্যাহত হয়।

মেরুদণ্ডের হাড়গুলোর ভেতর দিয়ে বেরিয়ে আসা নার্ভে বা স্পাইনালকর্ডে কিংবা দুই হাড়ের মধ্যবর্তী ডিস্কের কিছু অংশ বের হয়ে গিয়ে চাপের সৃষ্টি করলে ওই স্নায়ুমূলে ও নার্ভের বিচরণ অঙ্গে ব্যথা হয়। এ-জাতীয় ব্যথাকে চিকিৎসাশাস্ত্রে ডিস্ক প্রোল্যাপস (পিএলআইডি), হার্নিয়েটেড ডিস্ক বা স্পাইনাল স্টেনোসিস বলা হয়। ডিস্কের স্থানচ্যুতি বা সরে যাওয়া মাত্রার ওপর নির্ভর করে ডিস্ক প্রোল্যাপস রোগের জটিলতা।

লক্ষণ

  • মেরুদণ্ডের ওপরের অংশ আক্রান্ত হলে দাঁড়ানো বা বসা অবস্থায় ঘাড়ে ব্যথা অনুভূত হওয়া, ঘাড় থেকে উৎপন্ন ব্যথা হাতে ছড়িয়ে পড়া, প্রাথমিক পর্যায়ে কাঁধ ও হাতে ব্যথা, হাতের বিভিন্ন অংশে ঝিনঝিন করা, বোধশক্তি কমে আসা, পর্যায়ক্রমে অসাড়তা, ধীরে ধীরে হাত দুর্বল হয়ে হাতের কার্যক্ষমতা লোপ পাওয়ার মতো সমস্যা হয়।
  • পিঠের অংশে লক্ষণের মধ্যে রয়েছে বসা ও দাঁড়ানো অবস্থায় পিঠে ব্যথা এবং পিঠ থেকে বুকের চারপাশে ব্যথা ছড়িয়ে পড়া।
  • আর কোমরের দিকের মেরুদণ্ডে ব্যথার লক্ষণগুলো হলো দাঁড়ানো বা বসা অবস্থায় কোমরব্যথা অনুভূত হওয়া, কোমর থেকে উৎপন্ন ব্যথা পায়ে ছড়িয়ে পড়া, নিতম্ব ও পায়ের মাংসপেশিতে ব্যথা, পায়ের বিভিন্ন অংশে ঝিনঝিন-শিনশিন করা, পায়ের বোধশক্তি কমে আসা, পর্যায়ক্রমে পায়ের অসাড়তা, ধীরে ধীরে পা দুর্বল হয়ে কার্যক্ষমতা হারানো এবং চূড়ান্ত পর্যায়ে পঙ্গুত্ব বরণ।

চিকিৎসা

  • মেরুদণ্ডের এ ধরনের দীর্ঘমেয়াদি ব্যথায় রোগী সাধারণত ব্যথানাশক ওষুধ খেয়ে উপশমের চেষ্টা করেন। কিন্তু ব্যথানাশক ওষুধ নিয়মিত ও দীর্ঘদিন খেলে কিডনিতে সমস্যা দেখা দিতে পারে। তা ছাড়া এটি কোনো স্থায়ী সমাধান নয়। তাই ঘাড়, পিঠ ও কোমরব্যথায় অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
  • প্রয়োজন হলে অপারেশন বা অস্ত্রোপচারের মাধ্যমে ব্যথা নিরাময়ের ব্যবস্থা করতে হবে।
  • ফিজিওথেরাপি ও ব্যায়ামও প্রশমন দিতে পারে।
  • আজকাল লেজার চিকিৎসার মাধ্যমে মেরুদণ্ডের ব্যথা নিরাময়ের ব্যবস্থা করা হয়।

ডা. মোহাম্মদ ইয়াকুব আলী, সিনিয়র কনসালট্যান্ট (সার্জন), বিএলসিএস ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল, ঢাকা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মেরুদণ্ডে দীর্ঘমেয়াদি ব্যথা

আপডেট সময় : 04:00:16 pm, Saturday, 12 November 2022