সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ড. কাজী আরিফ আহমেদ অধ্যক্ষ পদে পদোন্নতি
- আপডেট সময় : 09:20:18 pm, Tuesday, 9 December 2025 418 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা মেডিকেল কলেজের সম্মানিত অধ্যাপক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ড. কাজী আরিফ আহমেদকে অধ্যক্ষ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁর এই অর্জনে প্রতিষ্ঠানজুড়ে আনন্দ ও অভিনন্দনের পরিবেশ সৃষ্টি হয়েছে।
পদোন্নতির মাধ্যমে ড. কাজী আরিফ আহমেদ নতুন দায়িত্বে যোগদান করায় সহকর্মী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অধ্যাপক ড. আরিফের দীর্ঘদিনের প্রজ্ঞা, নেতৃত্বগুণ, নিষ্ঠা ও দূরদৃষ্টিসম্পন্ন কাজের প্রশংসা করে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর নেতৃত্বে সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার মান আরও উন্নত হবে এবং নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এদিকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, রোগীবান্ধব ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।


























