সাতক্ষীরা 6:39 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জ প্রেসক্লাবে সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:30:53 pm, Sunday, 4 October 2026 79 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের বদলি জনিত কারণে কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মকালীন সময়ে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠানে তাঁকে সম্মাননা জানানো হয়।
রবিবার (৪ অক্টোবর) বেলা ১২টার সময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ নাজমুল ইসলাম ও সদস্য শেখ আতিকুর রহমান।এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইশারাত আলী, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, শিমুল হোসেন, সাইফুল ইসলামসহ কালিগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মাইনুল ইসলাম খানের কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের বিষয় তুলে ধরেন। বিশেষ করে জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংকট ময় সময়ে তাঁর দায়িত্বশীল ভূমিকা, প্রশাসনিক কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়টি প্রশংসার সঙ্গে স্মরণ করেন সাংবাদিকরা।
বক্তারা বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে মাইনুল ইসলাম খান দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। বিভিন্ন সমস্যা ও সংকটের সময়ে তিনি পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন। তাঁর কর্মদক্ষতা ও দায়িত্বশীল আচরণ কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।বিদায়ী বক্তব্যে মাইনুল ইসলাম খান কালিগঞ্জে কর্মকালীন সময়ে সাংবাদিকদের সহযোগিতা ও গঠন মূলক ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারি কার্যক্রম ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ কর্ম জীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
শেষে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পরে উপস্থিত সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা তাঁর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জ প্রেসক্লাবে সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় : 04:30:53 pm, Sunday, 4 October 2026