সংবাদ শিরোনাম ::
সুন্দরবন বাঁচাতে অভিযানে কোস্ট গার্ড, ৩২ কেজি হরিণের মাংস জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 07:52:51 pm, Wednesday, 30 July 2025 233 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কয়রায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি বস্তা থেকে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ২৯ জুলাই মঙ্গলবার রাতে কয়রা থানাধীন পাতাখালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাংস পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবনের হরিণ, বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করতে কোস্ট গার্ডের অভিযান শুধু বন্ধুত্ব নয়, বনের প্রাণ ফেরাতে আরও জোরদার করা হবে। যাতে আগামী প্রজন্মও এই অনন্য প্রাকৃতিক ঐতিহ্য দেখতে ও অনুভব করতে পারে, ঠিক যেভাবে আমরা দেখছি আজ।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন






























