সাতক্ষীরা 9:48 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:34:51 pm, Friday, 7 February 2025 184 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ভাটাশ্রমিকের স্ক্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে আটক হয়েছে কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন উজ্জ্বল (৩২)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আটকের পর তাকে পুলিশে সোপর্দ করে জনতা।

আটক ইকবাল হোসেন উজ্জ্বল উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের ইসরাফিল তরফদারের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। 

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ইটভাটায় শ্রমিকের কাজ করার সুযোগে প্রায ১০ বছর যাবত ওই গৃহবধূকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে  আসছিল ইকবাল হোসেন উজ্জ্বল। ছাত্রলীগ নেতার দাপটে অসহায় পরিবারটি না পারছিল সইতে, না পারছিল কাউকে এ ঘটনা বলতে। স্বামী বাড়িতে না থাকায় সুযোগ বুঝে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘরে ঢুকে গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে উজ্জ্বল। ধ্বস্তাধস্তি ও চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে ইকবাল হোসেন উজ্জ্বলকে হাতেনাতে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মো: কামাল হোসেন জানান, ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায়  মামলা দায়ের করেছেন। উজ্জ্বলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

 স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুক বলেন, উজ্জ্বল দির্ঘ কয়েক বছর যাবত গৃহবধূর বাড়িতে প্রকাশ্য যাতায়াত করে। এছাড়াও এলাকায় নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো সে। বিষয়টি সবাই জানলেও উজ্জ্বলের ক্ষমতার দাপট ও হুমকির কারণে কেউ প্রতিবাদ করার সাহস পেতো না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

আপডেট সময় : 10:34:51 pm, Friday, 7 February 2025