ধর্মীয় বৈষম্যহীন রাষ্ট্র গঠনে হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীর সহযোগীতা প্রার্থনা
- আপডেট সময় : 09:11:28 pm, Wednesday, 13 November 2024 196 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখা নেতৃবৃন্দ, ধর্মীয় বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীর সহযোগীতা প্রার্থনা করেন।
মংগলবার (১২ নভেম্বর) রাত্রে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের সমসকাটিতে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন অনুষ্ঠান পরিদর্শন করেন। পূজা উদযাপন কমিটি ও হিন্দু সম্প্রদায়ের জন সাধারণের সাথে মত বিনিময় কালে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান তার শুভেচ্ছা বক্তব্যয় ধর্মীয় বৈষম্যহীন রাষ্ট্র গঠনে হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীর সহযোগীতা প্রার্থনা করে বলেন ৫ আগষ্টের পর আমরা দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার চেষ্টা করেছি। আমরা এমন একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে চাই যেখানে কোন বৈষম্য থাকবেনা সকল ধর্মের মানুষ তার নাগরিক অধিকার ফিরে পাবে। মসজিদে যেমন পাহারা লাগেনা ঠিক তেমনি মন্দিরের কোন পাহারা লাগবেনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব মোহাম্মদ আলী, জামায়াত নেতা আহম্মদ শাহ মাসুদ প্রমুখ।





























