সাতক্ষীরা 7:35 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:34:38 pm, Friday, 18 October 2024 184 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা শাখা যুব বিভাগের ইউনিয়ন টিম ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সম্মেলন ১৮ অক্টোবর শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ‘আমাদের প্রত্যয় একটাই, আল্লাহর পথে মোরা চলবোই, নিকষ কালিমা ভরা আঁধারে-ধ্রুবতারা জ্যাতি হয়ে জ্বলবোই’ প্রতিপাদ্যে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগ এর সভাপতি মাওলানা মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোঃ জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।
আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজাহারুল ইসলাম, সাবেক সভাপতি ও প্রত্যায় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল গাফফার, বিষ্ণুপুর ইউনিয়নের যুব বিভাগ সভাপতি আব্দুর রহিম, মথুরেশপুর ইউনিয়নের যুব বিভাগের মনিরুল ইসলাম, রতনপুর ইউনিয়নের আমিনুর রহমান,কুশুলিয়া ইউনিয়নের আমিরুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়নের আমীরুজ্জামান, তারালী ইউনিয়নের আবু তাহের মোঃ সেলিম, নলতা ইউনিয়নের মোঃ আসাদুজ্জামান, কৃষ্ণনগর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আব্দুর রহমান প্রমুখ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলুম অত্যাচার গুম খুন অন্যায় অবিচারের দীর্ঘ ১৬ বছর পর আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী স্বৈরাশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সে তার বাবার মত দেশে একনায়কতন্ত্র বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতা সেটা রুখে দিয়েছে।
এখন সময় এসেছে এই যুব বিভাগ পারবে সমাজকে পরিবর্তন করতে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড যুব বিভাগের দায়িত্বশীলদের প্রত্যেক মানুষের কাছে ইসলামের সু-মহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। এ সময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : 07:34:38 pm, Friday, 18 October 2024