সাতক্ষীরা 11:00 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আওয়ামী ফ্যাসিস্টরা পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধের বিষয়সমূহ উঠিয়ে দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:13:46 pm, Saturday, 28 September 2024 326 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের ওলামা বিভাগ ও বাংলাদেশ মাজলিছুল মোফাচ্ছিরিন এর উদ্যোগে উপজেলার ওলামা ও ইমামদের নিয়ে সিরাতুন্নবী (সা:) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়ন করতে আওয়ামী ফ্যাসিস্টরা পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধের বিষয়সমূহ উঠিয়ে দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল।
তারা অর্থনীতি ধ্বংস ও ব্যাংক লুটপাটের মাধ্যমে দেশকে সম্পূর্ণ পঙ্গু করে নিজেদের আখের গুছিয়েছে। ছাত্র-জনতা দেশবিক্রির ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে। জুলাই গণহত্যার সাথে জড়িতরা যেখানেই থাকুক তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। সুবিধাবাধীরা যাতে দলে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে এবং রাসূলের আদর্শকে ধারণের মাধ্যমে বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিরাতুন্নবী (সা:) সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমেন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর মুহাদ্দীস রবিউল বাসার। মাজলিছুল মুফাচ্ছিরিন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বিলালী ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও কালিগঞ্জ সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক মোসলেম উদ্দীন, জেলা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণি, জেলা মজলিসে সুরা সদস্য ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বাংলাদেশ মজলিছুল মোফাচ্ছিরিন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলালী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আাব্দুর রউফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আওয়ামী ফ্যাসিস্টরা পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধের বিষয়সমূহ উঠিয়ে দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল

আপডেট সময় : 05:13:46 pm, Saturday, 28 September 2024