সাতক্ষীরা 12:02 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

শ্যামনগরের গাবুরায় কৃষকলীগ নেতা আবুল কাশেমকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:52:05 pm, Friday, 5 July 2024 273 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে মোঃ আবুল কাশেম কাগুচী (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে।

আবুল কাশেম একই গ্রামের মৃত নেছার কাগুচীর ছেলে। তিনি গাবুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ছিলেন। পুর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কাশেমকে হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায় স্ত্রীকে নিয়ে আবুল কাশেম বৃহস্পতিবার রাতে ডিঙি নৌকা করে নিজস্ব চিংড়ি ঘের ঘুরে দেখছিলেন। একপর্যায়ে রাত একটার দিকে সাত/আট জন অপরিচিত ব্যক্তি আকস্মিক সেখানে উপস্থিত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে আবুল কাশেমকে। এসময় তার স্ত্রী’কে পাশে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ধারালো বল্লভ দিয়ে আঘাত করে দুবৃর্ত্তরা শরীর থেকে আবুল কাশেমের একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে। মাত্র ১০/১২ মিনিটের মধ্যে ‘কিলিং মিশন’ শেষ করে দুবৃর্ত্তরা ঘটনাস্থল ছেড়ে যাওয়ার নিহতের স্ত্রী’র ডাক-চিৎকারে স্থানীয় এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।

নিহত আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম জানান, চিংড়ি ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে গাবুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান গাজী ও শফিকুল হত্যা মামলার আসামীরা তার স্বামী আবুল কাশেমকে গত কয়েক বছরে তিনবার হত্যার চেষ্টা করে। বৃহষ্পতিবার রাত ১১টার দিকে তিনি ও তার স্বামী আবুল কাশেম বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ঘেরে পাতা আটল থেকে মাছ ঝাড়তে যান। তারা আটল ঝাড়ার জন্য নৌকায় উঠলে লোকমান, মুছা, ওয়ার্ড যুবলীগের সভাপতি কয়েকটি হত্যা মামলার আসামি শোকর আলী, আবু সাঈদ, আনিসুর, সালাউদ্দিন, সেকেন্দার, সুমনসহ কয়েকজন তাকে (ফিরোজা) ঘেরের মধ্যে মাছ ধরার কাজে ব্যবহৃত ডিঙি নৌকায় হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে তার স্বামীকে নৌকা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘেরের পানিতে পুঁতে ফেলে।

গাবুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য হাবিবুল্লাহ বাহার জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার চাচাত ভাই শফিকুলকে ২০১৫ সালে ঘেরের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে তাদের ২৫ বিঘা জমি লীজ নিয়ে আবুল কাশেম ২০১৫ সাল থেকে মাছ চাষ করে আসছিল। ওই জমির একাংশ লোকমান গাজী, মুছা গাজীসহ কয়েকজন দাবি করে দখলের চেষ্টার করে আসছিল।

স্থানীয় সুত্রে জানা গেছে আবুল কাশেমের মালিকানাধীন ঐ চিংড়িঘের নিয়ে স্থানীয় লোকমান গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক বছর আগেও আবুল কাশেমকে রাস্তার মধ্যে ফেলে কুপিয়ে হ্যথার চেষ্টা করা হয়েছিল। এর প্রায় চার বছর আগে আবুল কাশেম গ্রুপের জনৈক সফিকুল ইসলাম প্রতিপক্ষ লোকমান গ্রপের হাতে নিহত হন। নিহত আবুল কাশেম চার ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চিংড়ি ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবুল কাশেমকে প্রতিপক্ষরা হত্যা করেছে বলে নিহতের স্বজনদের অভিযোগ। ৫ জুলাই শুক্রবার ভোরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শ্যামনগরের গাবুরায় কৃষকলীগ নেতা আবুল কাশেমকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : 02:52:05 pm, Friday, 5 July 2024