কালিগঞ্জে আইন শৃঙ্খলা, চোরাচালান ও উন্নয়ন প্রতিরোধ কমিটির মাসিক সভা
- আপডেট সময় : 11:50:59 pm, Wednesday, 31 January 2024 230 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ কালিগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা, চোরা চালান প্রতিরোধ কমিটি, উন্নয়ন সমন্বয় কমিটিসহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩১ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, থানা’র পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকনসহ বিভিন্ন বিজিবি ক্যাম্পের কমান্ডারবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন । সভায় উপজেলা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।





























