সাতক্ষীরা 11:44 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন: শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:29:54 am, Tuesday, 23 January 2024 318 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত ১ জানুয়ারী সংগঠনটি ৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণ করায় সোমবার (২২ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় উপজেলা আনসার ভিডিবি কার্যালয়ের হলরুমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

এসময় তিনি বলেন, আজ বিন্দু সিন্ধুতে পরিণত হয়েছে। দেশের পিছিয়ে পড়া নারী ও জলবায়ু নায্যতার দাবিতে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। তারা উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষ বিশেষ করে নারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি মাননীয় প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এর কাছ থেকে ‘‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’’ মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর কাছ থেকে ‘‘ক্লাইমেট চ্যাম্পিয়ান অ্যাওয়ার্ড’’ সহ একাধিক জাতীয় ও আন্তজার্তিক পুরষ্কার অর্জন করে এ অঞ্চলের সুনাম অর্জন করেছে বলে জানান তিনি।

সংগঠনের প্রোগ্রাম অফিসার (মিডিয়া এন্ড কমিউনিকেশন) শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা নুর ইসলাম, প্রেসক্লাবের সদস্য ফজলুল হক, রিপোর্টার্স ক্লাবের সদস্য হাবিবুল্লাহ বাহার প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন: শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় : 12:29:54 am, Tuesday, 23 January 2024