সাতক্ষীরা 4:43 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জাতীয় দলের সাবেক কৃতী ফুটবলার আবু দাউদ আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:09:37 am, Friday, 14 July 2023 305 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ জাতীয় দলের সাবেক কৃতী ফুটবল খেলোয়াড় কালিগঞ্জ রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের মরহুম ইমাম আলী মাল্লিকের ছেলে আবু দাউদ মল্লিক (৬৫) আর নেই। অসুস্থ অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ১৩ই জুলাই রাত ১ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি ১ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী, স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর রতনপুর ফুটবল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। রতনপুর ইউপি চেয়ারম্যান আলীম আল রাজী টোকনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মস্তিস্কে পানি জমা ও স্ট্রোকজনিত কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। জাতীয় দলের সাবেক কৃতী খেলোয়াড় আবু দাউদ মল্লিক ছিলেন ৯০ দশকের মাঠ কাঁপানো সাড়া জাগানো পেশাদার খেলোয়াড়। সে সময়ে তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবসহ বিভিন্ন ক্লাবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে খেলেছেন। খ্যাতিমান খেলোয়াড় হওয়ার সুবাদে এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে এবং তার রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জাতীয় দলের সাবেক কৃতী ফুটবলার আবু দাউদ আর নেই

আপডেট সময় : 12:09:37 am, Friday, 14 July 2023