কালিগঞ্জে রড বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে চালক কবির নিহত
- আপডেট সময় : 10:13:44 pm, Saturday, 15 April 2023 396 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ
সাতক্ষীরার কালিগঞ্জে রড বোঝাই ইঞ্জিনভ্যান (নসিমন) উল্টে চালকের ঘটনা স্থলে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে নাজিমগঞ্জ-নূরনগর সড়কের আতাপুর নামক স্থানে। নিহত কবির হোসেন (৪০) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ শহিদুল ইসলামে ছেলে।
মথুরেশপুর ইউপি সদস্য মাদাচ্ছের হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিমগঞ্জ বাজার থেকে ভাড়ায় চালিত ইঞ্জিনভ্যানে রড নিয়ে কবির হোসেন রতনপুর ইউনিয়নের গোয়ালপোতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। আতাপুর এলাকায় পৌছানোর পর ইঞ্জিনভ্যানটির একটি টায়ার পাংচার হয়ে সেটি রাস্তা পাশে উল্টে যায়। এ সময় রডবোঝাই ভ্যানের নিচে চাপা পড়েন চালক কবির হোসেন। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ভ্যানের নিচ থেকে চালক কবির হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





























