সাতক্ষীরা 10:07 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ভেজাল মধু’র কারখানায় অভিযান চালিয়ে ৫০০ লিটার মধুসহ দুই ভাই আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:51:19 am, Wednesday, 29 March 2023 357 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা দক্ষিণ অঞ্চল শ্যামনগরে ভেজাল মধু’র কারখানায় অভিযান চালিয়ে ৫০০ লিটার মধুসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) ভোর রাত দেড় টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের বিমল মন্ডলের বসত বাড়ীতে ওই কারখানায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া ২ ভাই হল বিজয় মন্ডল ও বিমল মন্ডল। তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের জতিন মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ মঙ্গলবার ভোর রাত দেড় টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের বিমল মন্ডলের বাড়িতে অবস্থিত ওই ভেজাল মধু’র কারখানায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫০০ লিটার চিনি ও বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত পানির তরল দ্রবণ সদৃশ্য ভেজাল মধু উদ্ধার করে। এসময় ভেজাল মধু তৈরী করে বাজারে বিক্রি করার অভিযোগে বিজয় মন্ডল ও বিমল মন্ডলকে আটক করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভেজাল মধূ তৈরী করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভেজাল মধু’র কারখানায় অভিযান চালিয়ে ৫০০ লিটার মধুসহ দুই ভাই আটক

আপডেট সময় : 02:51:19 am, Wednesday, 29 March 2023