সাতক্ষীরা 2:05 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনঃ ডাঃ রুহুল হক এমপির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:22:42 pm, Monday, 6 March 2023 282 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ দেবহাটায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ৬মার্চ, ২৩ ইং সোমবার সকাল ১১টায় দেবহাটা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে দেবহাটা ডাকবাংলো চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধনের পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক এমপির নেতৃত্বে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফিতা কেটে মেলা স্থলে এসে শেষ হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।
প্রধান অতিথি প্রান্তিক পর্যায়ে কৃষকদের প্রশিক্ষন দিয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি সকল শিক্ষিত যুবসমাজকে কৃষি প্রযুক্তির মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের কল্যাণেকাজ করার আহবান জানান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর। প্রকল্প উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহমেদের সঞ্চালনায় মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসাইন মাসুম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক হোসেন রতন, দেবহাটা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দেবহাটা উপজেলা সভাপতি আর.কে বাপ্পা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, উপ-সহকারী কৃষি অফিসার মনিরুল ইসলাম ও আহম্মেদ সাইদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রান্তিক কৃষকবৃন্দ। মেলায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলা প্রাঙ্গনে ১০টি স্থলে বিভিন্ন কৃষি পণ্য সামগ্রী ও প্রকল্প কার্য্যক্রম পরিদর্শন করেন। শেষে প্রধান অতিথি ৫জন কৃষকের মধ্যে কৃষি সামগ্রী বিতরন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনঃ ডাঃ রুহুল হক এমপির

আপডেট সময় : 06:22:42 pm, Monday, 6 March 2023