সাতক্ষীরা 8:07 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:07:06 am, Monday, 13 February 2023 255 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ দেবহাটায় ফসলের খেত থেকে তোলা সরিষার গাদায় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঐ আগুনে পুড়ে গেছে কৃষকের স্বপ্ন। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকের পরিবার। রোববার (১২ ফেব্রুয়ারি, ২৩ ইং) দিবাগত রাতে ঘটনাটি দেবহাটা উপজেলার ঈদগাহ বাজার সংলগ্ন জুইকুড়া বিলের পাশের একটি আমবাগানে ঘটেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মীর আবদুল হান্নান জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এলে হঠাৎ তীব্র আগুন দেখতে পান। এ সময় তাদের চিৎকারে স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করি। তার মধ্যে সরিষার গাদা পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য আলেয়া বেগম (৫০) জানান, তার স্বামী সখিপুর ইউনিয়নের কোঁড়া গ্রামের মৃত হারান সরদারের ছেলে নুর ইসলাম (খুদে) বিভিন্ন মহাজনের নিকট থেকে ৭ বিঘা জমি বর্গা নিয়ে সরিষার আবাদ করে আসছেন কয়েক বছর ধরে। বিগত ২ বছর ভালো ফলন না হওয়ায় অনেক ঋণের সাথে জড়িয়ে পড়েছেন তিনি। এবছর নিয়মিত পরিচর্যায় ভালো ফলন হওয়ায় বিগত দিনের ঋণ পরিশোধের স্বপ্ন দেখছিল তার পরিবার। কিন্তু তার আগে দুবৃর্ত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল সব কিছু।

কৃষক নুর ইসলাম (খুদে) জানান, তিনি বিভিন্ন লোকের নিকট থেকে জমি বর্গা নিয়ে ফসল উৎপাদন করে আসছেন। প্রায় ১০/১২ দিন আগে তার চাষের কাজে ব্যবহৃত সেচ মেশিনটি চুরি হয়ে যায়। পরে কয়েকদিনের মাথায় তার পরিবারের কষ্টের ফসল আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি এ বিষয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেয়েছি, অভিযোগ মতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আপডেট সময় : 12:07:06 am, Monday, 13 February 2023