সাতক্ষীরা 7:17 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় হ্যালো’র শিশু সাংবাদিকদের দ্বিতীয় পর্বের ফলোআপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:57:40 pm, Sunday, 22 January 2023 233 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় হ্যালো’র বাছাইকৃত শিশু সাংবাদিকদের দ্বিতীয় পর্বের ফলোআপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ইমরান হোসেন রাকিব। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু করা হয়। শিশু সাংবাদিক হৃদয় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সাংবাদিকদের কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরার কৃতি সাংবাদিক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত আনিসুর রহিমের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। আলোচনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী, শিশু সাংবাদিক অগ্রঃ, মৌনিতী রহমান মোহিনী ও সুদীপ্ত দেবনাথ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিভিয়া মন্ডল লাওরা। স্বাগত বক্তব্য রাখেন বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী বলেন, প্রশিক্ষণের জ্ঞান ও হ্যালোর কার্যক্রমের অভিজ্ঞতা হ্যালোর শিশুদের শুধু সাংবাদিক বানাবে না। মানুষের মতো মানুষ বানাবে। যারা প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান কাজে লাগাতে পারবে তারা একদিন অনেক দুর পৌছাতে পারবে। দেশের জন্য মানুষের জন্য ভূমিকা রাখতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় হ্যালো’র শিশু সাংবাদিকদের দ্বিতীয় পর্বের ফলোআপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : 03:57:40 pm, Sunday, 22 January 2023