সাতক্ষীরা 7:17 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কাদাকাটি, পুটিমারী ও শাহাপুর খাল পুনঃ খনন কাজে সিডিউল মোতাবেক কাজ না করার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:57:15 pm, Friday, 20 January 2023 265 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ-২ এর আওতায় পার কাদাকাটি, পুটিমারী ও শাহাপুর খাল পুনঃ খনন কাজের শুরুতেই সিডিউল মোতাবেক কাজ না করার অভিযোগে এলাকাবাসী সোচ্চার প্রতিবাদ জানিয়েছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আশাশুনি, সাতক্ষীরা সদর ও তালা উপজেলার পারকাদাকাটি খাল ০.০০০ হতে ৪.৪০০ কিঃমিঃ, পুটিমারী খাল ০.০০০ হতে ৪.০২৫ কিঃমিঃ ও শাহাপুর খাল ০.০০০ হতে ৩.৪০০ কিঃমিঃ মোট ১১.৮২৫ কিঃমিঃ খাল পুনঃখননের জন্য ২ কোটি ৫১ লক্ষ ৬ হাজার ৪৬১ টাকা চুক্তিতে কাজ করাচ্ছেন কুষ্টিয়ার ন্যাচারাল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
শাহাপুর গ্রামে কাজ শুরু করা হলেও শুরুতেই সিডিউল মোতাবেক কাজ না করা, রেকর্ডীয় ফসলী জমি ও ভিটেবাড়ীর জমিতে মাঠি ফেলে জমি নষ্ট করাসহ নানা অভিযোগ উঠতে শুরু করেছে। জমির মালিকসহ এলাকার মানুষ অনিয়ম দূর করে সঠিক ভাবে কাজ করার দাবীতে প্রতিবাদ জানাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য শামছুল হুদা লাল্টু জানান, প্রথমে নির্দিষ্ট স্থানে খনন কাজ শুরু করা হলেও দু’টি ঘর বাচাতে গিয়ে বাদ রেখে খনন কাজ করা হয়েছে। কোমর উদ্দিনের রেকর্ডীয় জমির কাছে ধ্বস লাগায় তার অনেক ক্ষতি হয়েছে। তাকে ক্ষতি পুরন দেওয়ার কথা হয়েছে। জমিতে ফেলানো মাটি সরিয়ে নেওয়া হবে।
এ ছাড়া কিছু স্থানে রেকর্ডীয় জমিতে মাটি ফেলা হয়েছে। রেকর্ডীয় জমিতে খনন বা মাটি ফেলে বাঁধের তলায় না পড়ে সে জন্য কর্তৃপক্ষের কাছে তিনি দাবী জানান। দিছার উদ্দিন মোড়ল জানান, খালের সীমানা ঠিক করে খনন কাজ করার কথা বলেছি, কিন্তু তারা শুনছে না। কাজের ম্যাপ ও কাগজপত্র দেখতে চাইলেও দেখাচ্ছেনা।
খালের শুরু শাহাপুর প্রাইমারী স্কুলের কাছ থেকে হলেও প্রায় ১০০০ হাত বাদ রেখে মাহবুবুরের বাড়ির কাছ থেকে খনন কাজ শুরু করা হয়েছে বলে তিনি দাবী করেন। হাসিব খান জানান, প্রথমে যে মাপ কাজ করা হয়েছিল, সেখানে স্কুলের কাছ থেকে গোরালী ব্রীজ পর্যন্ত কাজ করার কথা শুনেছি। কিন্তু পরবর্তীতে স্কুল থেকে খনন না করে মাহবুবরের বাড়ির কাছ থেকে খনন করা হচ্ছে। খালের এক পাশে বাদ রেখে অন্য পারে রেকর্ডীয় জমিতে মাটি ফেলে বাধ/রাস্তা পথ করার ষড়যন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে।
নিয়ম অমান্য করার কারণে আজিজুর রহমান খান, ইসমাইল খান, গফুর খান, মাহবুবর রহমান ও কোমর উদ্দিনের বসত বাড়ির জমি বা ফসলী জমির উপর মাটি ফেলা হয়েছে। ফলে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি খাস জমিতে দখল নিয়ে বসত ঘর নির্মানকারীরা লাভবান হচ্ছে। তাদের দাবী মানবিক দিক বিবেচনা করে সামান্য ছাড় দেওয়াতে তাদের আপত্তি না থাকলেও অন্যের রেকর্ডীয় জমি খালের সাথে একাকার করে দিয়ে পরিবারগুলোকে ক্ষতির মুখে ঠেলে দেওয়ার ঘটনা এলাকার সর্বস্তরের মানুষকে হতবাক করে তুলেছে।
এ ব্যাপারে পাউবো’র শাখা কর্মকর্তা মোঃ আবদুল মতিন সাংবাদিকদের জানান, মানবিক কারণে সামান্য ছাড় দেওয়া হতে পারে, কিন্তু কারো রেকর্ডীয় জমিতে খাল খনন বা মাটি ফেলে ক্ষতিগ্রস্ত করা হবেনা। আমি এলাকায় গিয়ে বিষয়টি দেখে নিয়মমত খনন কাজ করতে ব্যবস্থা নেব বলে তিনি আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কাদাকাটি, পুটিমারী ও শাহাপুর খাল পুনঃ খনন কাজে সিডিউল মোতাবেক কাজ না করার অভিযোগ

আপডেট সময় : 10:57:15 pm, Friday, 20 January 2023