সাতক্ষীরা 10:49 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:20:13 pm, Wednesday, 27 November 2024 241 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোহাম্মদ মুজাহিদঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপাস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা মূলক র‍্যালী ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ নভেম্বর বিকাল ০৩ টার সময় সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই জনসচেতনতা মূলক র‍্যালী বের করা হয়। প্রথমে আশুমার্কেট হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলিয়া মাইক্রো স্ট্যান্ড এসে র‍্যালী শেষ হয়।

জনসচেতনতা মূলক র‍্যালী ও জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশন এর খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ও এসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (এ্যাব) এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল)। প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপাস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

জনসভায় আরও বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সরোয়ার লিটন,আশাশুনি উপজেলা শ্রমিকদলের সভাপতি নূর ইসলাম, কালিগঞ্জ উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহাজান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আপডেট সময় : 09:20:13 pm, Wednesday, 27 November 2024