সাতক্ষীরা 4:38 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

রায়পুরে যৌতুকের দাবিতে পিটিয়ে স্ত্রীর হাত ভেঙে ও শ্বশুরের মাথা ফাটিয়ে দিলেন জামাতা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:11:25 am, Monday, 9 October 2023 212 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক;সাতক্ষীরা সদর উপজেলার রায়পুরে ১ লক্ষ টাকা যৌতুকের দাবিতে পিটিয়ে স্ত্রীর হাত ভেঙে দেওয়ায় খবর পেয়ে জামাতার নিকট শ্বশুর জানতে গেলে তাকেও পিটিয়ে মাথা ফাটিয়ে এবং হাত ভেঙে দেওয়ায় স্থানীয়রা তাদের কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, রায়পুর গ্রামের মোঃ দাউদ আলীর কন্যা নাছিমা খাতুনের সাথে আনুমানিক ৩ বছর পূর্বে পাশ্ববর্তী কুশোডাঙ্গা গ্রামের জনৈক শরীফুল ইসলামের বিয়ে হয় এবং তাদের ২ বছর বয়সী একটা পুত্র সন্তান আছে। কিন্তু যৌতুক লোভী জামাতা শরীফুল ইসলাম বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই তার স্ত্রী নাছিমা খাতুনকে মারধরসহ শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছিল। বিষয় টি নিয়ে বিজ্ঞ আদালতে একটি যৌতুক মামলা হলে আদালত থেকে উক্ত শরীফুল ইসলাম মিমাংসার শর্তে জামিন নিয়ে কিছু দিন ঘরসংসার করতে থাকে। কিন্তু যৌতুক লোভী জামাতা শরীফুল ইসলাম পুনঃ বিভিন্ন অজুহাতে তার স্ত্রী নাছিমা খাতুনের নিকট ১ লক্ষ টাকা যৌতুক দাবি করলে তার গরীর শ্বশুর মেয়ের সুখের কথা চিন্তা করে প্রতিবেশি এক ব্যক্তির নিকট থেকে ২০ হাজার টাকা ধার করে জামাতা শরীফুল ইসলামের নিকট প্রদান করে। গত৭ অক্টোবর শনিবার বিকেলে শরীফুল ইসলাম যৌতুকের অবশিষ্ট ৮০ হাজার টাকা নিয়ে তার স্ত্রী নাছিমা খাতুনের সাথে তর্কে জড়িয়ে পড়লে তার গরীব পিতার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না বলে সাফ জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শরীফুল ইসলাম তার স্ত্রী নাছিমা খাতুন কে পিটিয়ে বাম হাত ভেঙে দিয়ে আটকে রাখে।খবর পেয়ে নাছিমার পিতা দাউদ আলী তার জামাতার নিকট জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে তাকেও পিটিয়ে মাথা ফাটিয়ে এবং ডান হাত ভেঙে দেয়। এসময় স্থানীয়রা তাদেরকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন।রবিবার ৮ অক্টোবর দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের বেডে শুয়ে কান্না বিজড়িত কন্ঠে এভাবেই এ প্রতিনিধিকে ঘটনার বর্ননা দিচ্ছিলেন ভিকটিম নাছিমা খাতুন ও তার পিতা দাউদ আলী।

বিষয়টি নিয়ে থানায় কোন অভিযোগ কিংবা পুলিশকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ভিকটিম নাছিমা খাতুন ও তার পিতা দাউদ আলী ফ্যালফ্যাল করে তাকিয়ে বলেন- টাকার অভাবে গতকাল থেকে ঔষধ কিনতে পারিনি থানায় কি করে যাবো। সচেতন মহল এব্যাপারে অবিলম্বে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

রায়পুরে যৌতুকের দাবিতে পিটিয়ে স্ত্রীর হাত ভেঙে ও শ্বশুরের মাথা ফাটিয়ে দিলেন জামাতা।

আপডেট সময় : 03:11:25 am, Monday, 9 October 2023